শর্তাবলি

প্ল্যাটফর্ম সংগঠন পরিচালিত হয় সাধারন সদস্যদের 'ভালবাসার স্মারক সরূপ' দান করা সদস্য ফি এর মাধ্যমে। প্ল্যাটফর্মের মহতি উদ্যোগে যুক্ত হয়ে চিকিৎসক সমাজের বৃহত্তর স্বার্থে বিভিন্ন গুণীজনের অনুদান গ্রহনের মাধ্যমে, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কল্যানে সকল কার্য পরিচালিত হয়।

প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি'তে সাধারন সদস্য হিসেবে যুক্ত হওয়ার জন্য 'প্রারম্ভিক স্মরক সরূপ' ফি ৩০০ টাকা পরিশোধ করতে হবে। (এই অর্থ সোসাইটির অফিসিয়াল আইডি কার্ড, সুভেনিওর গিফট, কুরিয়ার এবং রেজিস্ট্রি খাতায় নাম অন্তর্ভুক্ত এর জন্য অফিস ফি হিসেবে গ্রহন করা হবে)।

কেন্দ্রীয় পরিষদের সভায় আপনাকে সদস্য হিসেবে অফিসিয়াল অনুমতি দেয়ার পরে, প্রতিমাসে ভালবাসার স্মারক সরূপ ন্যুনতম ৫০ টাকা, কোষে (জোনাল/কেন্দ্রীয়) জমা দিতে হবে। ডাক্তারদের জন্য এই স্মারক ফি হিসেবে ১০০ টাকা জমা দেয়ার জন্য উৎসাহিত করা হয়।

সদস্য ফি নিয়মিত পরিশোধ করতে হবে। পর পর ৬ মাস সদস্য ফি পরিশোধ না করতে পারলে সোসাইটির মেম্বারশীপ বাতিল করা হতে পারে।

উল্লেখ্য, আর্থিক স্বচ্ছতা রক্ষার উদ্দেশ্যে 'প্ল্যাডমিন' অ্যাপে সকল সদস্যদের জন্য, সংগঠনের সকল অর্থ, রিয়েল টাইম আপডেট ডিসপ্লে করা হয়।

আপনি কি নিয়মিত ভালবাসার স্মারক সরূপ ফি পরিশোধে প্রতিজ্ঞাবদ্ধ?

20% Complete
  • 100k

    Volunteers Member

  • 500

    Activists

    (General Member)

  • 200

    Advisor Members

  • 5

    Fellow of the Society