চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের কল্যানার্থে প্ল্যাটফর্ম ওয়েলফেয়ার ট্রাস্ট ২০১৪ সাল থেকে তার অবদান রেখে চলছে। শিক্ষাবৃত্তি, শিক্ষা লোন, অসুস্থ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের জন্য ফান্ড তৈরি এবং চিকিৎসায় সহযোগিতা করা, শীতার্ত, অস্বচ্ছল ও বন্যার্তদের মাঝে ত্রান বিতরন, প্ল্যাটফর্ম ওয়েল ফেয়ার ট্রাস্টের অন্যতম লক্ষ্য।
প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি'র একটি অংশ হল প্ল্যাটফর্ম প্রফেশনাল ফোরাম। ফেসবুক গ্রুপের মাধ্যমে এই ফোরাম পরিচালিত হয়। বর্তমানে প্রফেশনাল ফোরামের সদস্য সংখ্যা ১ লাখ এর অধিক!
স্বাস্থ্য খাতের সঠিক তথ্য তুলে ধরার জন্য এবং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মুখপত্র হিসেবে প্ল্যাটফর্ম অনলাইন নিউজ পোর্টাল (https://www.platform-med.org ), পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে 'মেডিকেল জার্নালিজম' তুলে ধরছে।
United We Stand, United We Serve

...